পাবনায় বিয়ে পড়াতে রাজি না হয় মুয়াজ্জিনকে হত্যা

প্রকাশিত: 10 June 2025, 5:18:38 PM

পাবনার ভাঙ্গুড়ায় মেয়ের সম্মতি না থাকায় বিয়ে পড়াতে রাজি না হওয়ায় স্থানীয় মসজিদের মুয়াজ্জিনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে শাহাদাত হোসেন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে।

সোমবার (৯ জুন) দিনগত রাত ১২টার দিকে উপজেলার চন্ডিপুর সিকেবি আলিম মাদরাসায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১০ জুন) সকালে মারা যান আহত মুয়াজ্জিন গনি মোল্লা (৪৬)। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গনি মোল্লা উপজেলার চন্ডিপুর সিকেবি আলিম মাদরাসার নৈশপ্রহরী ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন। অন্যদিকে অভিযুক্ত শাহাদাত হোসেন একই এলাকার বুদ্ধ হোসেনের ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত গনি মোল্লা প্রতিদিনের মতো মাদরাসায় ডিউটি করছিলেন। এদিকে শাহাদাত সেনাবাহিনীতে চাকরি করেন বলে নিজের ভূয়া পরিচয় দিয়ে বরিশাল থেকে একটি মেয়েকে এলাকায় নিয়ে আসেন ও বিয়ে করতে চান। কিন্তু মেয়েটি এখানে এসে বুঝতে পারেন শাহাদত মিথ্যা পরিচয় দিয়েছেন। তিনি একজন নেশাগ্রস্ত যুবক। ফলে ওই মেয়ে বিয়ে করতে অসম্মতি জানালেও শাহাদত জোরপূর্বক বিয়ে করতে চান। পরে রাতে ডিউটিরত গনি মোল্লাকে ধর্মীয় বিধি অনুযায়ী বিয়ে পড়াতে বলেন। এর আগে কাজী অফিস থেকে তারা অফিসিয়ালি বিয়ে সেরেছেন বলে মিথ্যা তথ্য দেন। এসময় মেয়েটি বিয়ে করতে অসম্মতি জানালে বিয়ে পড়াতে অপারগতা প্রকাশ করেন গনি মোল্লা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গনি মোল্লার ডিউটি কক্ষেই তাকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে কক্ষে আটকে রেখে চলে যান শাহাদাত। পরে আহত গনি মোল্লা ফোনে খবর দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মঙ্গলবার (১০ জুন) সকালে তিনি মারা যান।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে সকালে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.