পাবনায় ডিবি অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: 23 September 2025, 8:42:12 AM

পাবনা প্রতিনিধি:
পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে আতাইকুলা থানার চন্ডিপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামে এ অভিযান চালানো হয়।

ডিবি সূত্র জানায়, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) সেলিম রেজা ও সঙ্গীয় ফোর্স এ অভিযান চালান।

অভিযানে স্থানীয় মকছেদের বাড়ির আঙ্গিনা থেকে মোঃ আলামিন প্রাং (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার বাড়ি পাবনার সুজানগর উপজেলার নিয়গীর বনগ্রামে। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আলামিনের বিরুদ্ধে আতাইকুলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.