পাবনায় ডিবির অভিযানে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

প্রকাশিত: 10 December 2025, 5:13:30 PM

পাবনা প্রতিনিধি:
পাবনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে একটি ওয়ান শুটারগান ও একটি রিভলবারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের দিয়ারবাঘইল এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল (অর্থ ও প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস)-এর তত্ত্বাবধানে সম্প্রতি মাদক, অস্ত্র ও অপরাধ দমনে ডিবি পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে।

তারই অংশ হিসেবে ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাক, এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম, এসআই (নিঃ) মোঃ আব্দুল লতিফসহ একটি চৌকস দল পাকশির দিয়ারবাঘইল গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে স্থানীয় যুবক হুসাইন মোহাম্মদ জিৎ (১৯)–এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ১০-চেম্বারবিশিষ্ট একটি রিভলবার উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হুসাইন জিয়তের বিরুদ্ধে Arms Act, 1878-এর 19A ধারায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

আরও খবর

বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.