পাবনায় প্রণোদনার সার বিক্রির সময় আটক — জেলা এনএসআইয়ের অভিযান

প্রকাশিত: 10 November 2025, 7:50:13 PM

মোঃ সিয়াম :

পাবনা সদর উপজেলার কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি প্রণোদনার সার বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ১০ বস্তা সারসহ এক ব্যক্তিকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনা। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টার মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রধান গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

এনএসআই সূত্রে জানা গেছে, আটককৃত সারগুলোর মধ্যে ৫ বস্তা এমওপি ও ৫ বস্তা ডিএপি ছিল, যা প্রকৃত কৃষকদের কাছে বিতরণের পরিবর্তে ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তার যোগসাজশে বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

গোপন তথ্যের ভিত্তিতে জেলা এনএসআই পাবনার এক উপপরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি দল সদর উপজেলায় অবস্থান নেয়। পরবর্তীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সারগুলো ইজিবাইকে করে নিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে তা জব্দ করা হয়। বর্তমানে আটককৃত সার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এনএসআই পাবনার একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তাদের একটি চক্র প্রকৃত কৃষকদের নামে ভুয়া তথ্য দিয়ে সরকারি প্রণোদনার সার উত্তোলন করে বাজারে বিক্রি করে আসছিল। এবারের অভিযানে সেই অনিয়মের একটি বড় চিত্র প্রকাশ পেয়েছে।
তদন্ত শেষে জড়িত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এনএসআই পাবনা।

উল্লেখ্য, সরকারি প্রণোদনা প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করাই সরকারের মূল লক্ষ্য। কিন্তু কিছু অসাধু কর্মকর্তার কারণে সেই প্রণোদনা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে স্থানীয় কৃষকদের অভিযোগ।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.