ঈশ্বরদীতে ডিবির অভিযানে ১২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: 25 September 2025, 6:29:09 PM

পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে আরামবাড়িয়া বাজারসংলগ্ন মাজারের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।ডিবি সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে ডিবি অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই সেলিম রেজা ও সঙ্গীয় ফোর্স এ অভিযান চালান।গ্রেফতারকৃত যুবক মোঃ অনিক মন্ডল (২০), পিতা: মোঃ বাবু মন্ডল, সাং-আরামবাড়িয়া শেখের চর, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।ডিবি পুলিশ জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। “মাদক নয়, জীবন হোক আলোর পথে” — এ স্লোগান সামনে রেখে তারা মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

আরও খবর

বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.