• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় যুবদল নেতা পাভেল হত্যা মামলার তিন আসামি পুলিশের হাতে ধরা

স্টাফ রিপোর্টার :পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের যুবদল নেতা মেহেদী মাসুদ পাভেল হত্যাকাণ্ডের এজাহারভুক্ত তিন আসামিকে পুলিশ আটক করেছে।গ্রেফতারকৃতরা হলেন— মো. মিরাজুল ইসলাম জুয়েল (৩৮), মো. ইয়াসিন আরাফাত জনি (৩০) ও মো. শামসুল হক (৩২)। তারা সবাই পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর মধ্যপাড়ার বাসিন্দা।তদন্ত সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ইসলামপুর মোড়ে বাজার করার সময় পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী যুবদল নেতা পাভেলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় সজিব হোসেন ইমরান নামের আরেকজনও গুরুতর জখম হন।ঘটনার পর নিহতের পরিবার ২৫ আগস্ট পাবনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে (মামলা নং-৫৩/২৪)। এরপর পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। অবশেষে গত ১৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজার সদর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।পুলিশ জানায়, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে এবং মামলার তদন্ত দ্রুত শেষ করে চার্জশিট দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *