• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

গাইবান্ধায় জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

মো: শাহিন মিয়া, গাইবান্ধা (সুন্দরগঞ্জ)

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম নজির (৪৫) নামের এক এক জামায়াত নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ আগস্ট) সকালের দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের কানিপাড়া রাস্তার পাশে পড়ে থাকা তার রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তোফাজ্জল মিয়ার ছেলে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি। তিনি বিকাশ-মনোহারির ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, রোববার সকালের দিকে ওই স্থানে নজরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে শনিবার রাতে কোনো এক সময় তাকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ওই স্থানে লাশের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। খতিয়ে দেখে দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *