• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

মুখে গামছা বেঁধে চাটমোহরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধ/র্ষ/ন

চাটমোহর প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামে ষষ্ঠ শ্রেণীর শিশু ছাত্রী ধ/র্ষ/ণের শিকার হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে এবং চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম জানান, গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের ১৩ বছর বয়সী (স্থানীয় একটি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী) এক শিশুকে মুখে গামছা বেঁধে গুনাইগাছা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ শাহিন হোসেন (৩৫) তার ছোট ভাই সেলিম হোসেনের ঘরে নিয়ে ধ/র্ষ/ণ করে।

এ ঘটনায় চাটমোহর থানায় বুধবার ২০০০ সালের নারী ও শিশু নি/র্যা/তন দমন আইনে (সংশোধিত-০৩) ৯ এর (১) ধারায় একটি মামলা রেকর্ড (নং ১১) করা হয়েছে।

ধ/র্ষ/নের শিকার ওই শিশুকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন , ধ/র্ষ/ক শাহীনকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *