জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের বাড়িতে হামলা আহত দুই 

প্রকাশিত: 12 November 2024, 8:33:22 PM

জমি নিয়ে বিরোধের পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা করে দুইজনকে কুপিয়ে আহত করেছে আপন চাচা ও চাচাতো ভাই। গতকাল সন্ধ্যায় পাবনা সদর উপজেলার শানিকদিয়ার কৃষ্ণদিয়ারে আমিরুল ইসলাম অলিদের বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আহত আমিরুল ইসলামের ছেলে কামালকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। উক্ত ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানা যায়, মোঃ আমিরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল তারই ছোট ভাই হাবিব ও মোকাদ্দেসের সাথে। তার জের ধরে গতকাল বিকাল সাড়ে পাঁচটার সময় একটি সাদা মাইক্রো গাড়িতে হাবিব ও মোকাদ্দেসের পক্ষে চাচাতো ভাই মোঃ ইয়াকুব আলী প্রামানিক ও তার ছেলে মোঃ জাহাঙ্গীর আলমসহ ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে আমিরুল ইসলামের বাড়িতে হামলা করে। হামলায় আমিরুল ইসলাম ও তার ছেলে কামাল গুরুত্বর আহত হয়। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে ইয়াকুব আলী ও তার ছেলে জাহাঙ্গীর আলমকে আটকে রেখে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে  আহত কামালকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। 

এই ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মো: জাকারিয়া হাওলাদার জানান মোঃ ইয়াকুব আলী প্রামানিক ও মোঃ জাহাঙ্গীর আলম নামের দুজন আসামি গ্রেপ্তার হয়েছে। হামলার কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও চাকু উদ্ধার করা হয়েছে। 

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.