বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আবিলম্বে তাদের মুক্তির দাবী জানিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি। সেই সাথে হরতাল, অবরোধসহ সকল প্রকার কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে করার আহবান আনানো হয়েছে। এক বিবৃতিতে কুষ্টিয়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কুতুব উদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার এ আহবান জানান। নেতৃদ্বয় বলেন, সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে চায় বিএনপি। কিন্তু নৈরাজ্য সৃষ্টি করছে সরকার। নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়াতে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ।
নেতৃদ্বয় বলেন. বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের যেন বর্তমান আওয়ামী সরকারের প্রাত্যহিক কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। দেশকে বিরোধী দলশুন্য করতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোন কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরন করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় বিএনপির করে কারাগারে প্রেরণ বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবী জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
বার্তা প্রেরক
প্রকৌশলী জাকির হোসেন সরকার
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
জেলা বিএনপি
কুষ্টিয়া।
