বাংলাদেশ নৌবাহিনীতে ‘অফিসার ক্যাডেট’ ২০২৭এ (২য় গ্রুপ) ব্যাচে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই স্থায়ী পদে আবেদনের সুযোগ পাবেন। আগ্রহীদের আগামী ১৪ আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনকারীদের জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। ১ জুলাই ২০২৭ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট (https://joinnavy.navy.mil.bd/) ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদনের সময় ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।
নিয়োগপ্রাপ্তরা নৌবাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। এছাড়া সামরিক হাসপাতালে বিনা খরচে উন্নত চিকিৎসা এবং ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ থাকবে। কর্মস্থল হিসেবে বাংলাদেশের যেকোনো স্থান নির্ধারিত হতে পারে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার এবং লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী পদের নাম: অফিসার ক্যাডেট ব্যাচের নাম: ২০২৭এ (২য় গ্রুপ) ব্যাচ


আপনার কমেন্ট লিখুন