
পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী (৫৫) নামের এক ভুয়া জজকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। আটক ব্যক্তি যশোর সদর থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।
মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে পুলিশি পাহারায় রাত কাটানোর সহযোগিতা চান ঈশ্বরদী থানা পুলিশের কাছে। তবে থানায় অবস্থানকালে তার আচরণ ও কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করলে পুলিশের সন্দেহ হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, ওই ব্যক্তি থানায় এসে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন এবং পুলিশি পাহারায় রাত্রী যাপনের জন্য সহযোগিতা চান। কিন্তু তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই-বাছাই করা হয়। এতে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো বিচারক নন; বরং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
তিনি আরও জানান, আটককৃত ভুয়া জজকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
হুজ্জাতুল্লাহ হীরা
০১/০৪/২০২৬
