হামাস প্রধানকে হত্যার নেপথ্যে ভারতীয় বংশোদ্ভূত গুপ্তচর, দাবি করল তুরস্ক! কে এই অমিত নাকেশ?
হানিয়াকে হত্যা করতে যে রিমোট কন্ট্রোল বোমাটি ব্যবহার করা হয়েছিল, তা ওই গেস্ট হাউসে কে রেখেছিলেন? এই প্রশ্ন ঘিরে যখন সারা বিশ্বে কৌতূহল, তখন…
হানিয়াকে হত্যা করতে যে রিমোট কন্ট্রোল বোমাটি ব্যবহার করা হয়েছিল, তা ওই গেস্ট হাউসে কে রেখেছিলেন? এই প্রশ্ন ঘিরে যখন সারা বিশ্বে কৌতূহল, তখন…
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। ২। এরই ধারাবাহিকতায় গত ২৯/০৭/২০২৪ খ্রিঃ ২১.৪৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার সাঁথিয়া থানাধীন মাধপুর সাঁথিয়া গামী রাস্তায় মাইবাড়িয়া মোড়ে তামিম সাইকেল ষ্টোর এর সামনে পাঁকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে ৪২.৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত ০১ টি সিএনজি’সহ মোঃ বাবু হোসেন (৩২), পিতা-মৃত মোঃ তুকান প্রামানিক, সাং-শালগাড়িয়া উত্তরপাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নিজ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাই মদ বিক্রয় করে আসছিল। ৩। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে (৬মে) সোমবার এবং পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী…
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো…